দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। দেশটির তাইজ, মারিব, আল-জাওফ ও লাহজে সরকারি বাহিনীর সঙ্গে হুতি বিদ্রোহীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক মুখপাত্র জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তায় সরকারি বাহিনী ৬৩৯টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
কর্নেল মাজিদ আল-নুজাইলি বলেন, এসব অভিযানে ২৪টি বিমান হামলা, ৫৬০টি গোলাবর্ষণ, রকেট লঞ্চারের মাধ্যমে ২৮টি হামলা এবং ড্রোনের সাহায্যে ২৭টি অভিযান চালানো হয়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/